ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

যারা কেজি দরে তরমুজ বিক্রি করেন, তাঁরা ফেরাউনের বংশধরঃ ওমর সানী

  • আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / 347
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেশ কয়েক বছর ধরেই রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে কেজি দরে বিক্রি হচ্ছে মৌসুমী ফল তরমুজ। এ নিয়ে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে অনেক সমালোচনাও হয়েছে। তারপরো কিছু অসাধু ব্যবসায়ীর যোগসাজশে কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ করা যায়নি। এবার কেজির দরে তরমুজ বিক্রি নিয়ে মনে ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

হজরত মুসা আ: যুগের মিসরের অত্যাচারী শাসক ফেরাউনের সঙ্গে দেশের অসাধু তরমুজ ব্যবসায়ীদের তুলনা করে ওমর সানী নিজের ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিলো তরমুজের ব্যবসা। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়ি-পাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে, সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না। আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গিয়েছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে। তারা রমজান আসলে সকল ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন।’

এভাবে তরমুজ না কেনার প্রতিজ্ঞা করেছেন জানিয়ে তিনি আরো লেখেন, ‘আমরা কেজি দরে তরমুজ কিনব না, আমি প্রতিজ্ঞা করেছি। আপনি?’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যারা কেজি দরে তরমুজ বিক্রি করেন, তাঁরা ফেরাউনের বংশধরঃ ওমর সানী

আপডেট সময় : ১০:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২