ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সোনাগাজীতে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন

  • আপডেট সময় : ০৯:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • / 297
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

০৬ জুন ২০২২, খ্রিস্টাব্দ, সোমবারঃ ফেনীর সোনাগাজীতে নাসির উদ্দিন নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির পাঁচ দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাব্বির হোসেন (২৮) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতারের মাধ্যমে এ রহস্য উদ্ঘাটন করা হয়। গ্রেফতারকৃত সাব্বির নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার শ্রীপদ্দি গ্রামের আলা উদ্দিন মাঝি বাড়ির মো. এয়াছিনের ছেলে। সহকারি পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) সার্কেল মাশকুর রহমান সোমবার দুপুরে সোনাগাজী মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৩০ মে রাত দুইটার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের নাসির উদ্দিনের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতদলের সদস্যরা নগদ টাকা, স্বর্নালঙ্কার ও মুঠোফোন সহ ৫লাখ ৭১হাজার টাকার মালামাল লুটে নেয়। ওই দিন নাসির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার মামলা নং-৩৬, তাং-৩০-০৫-২০২২খ্রিস্টাব্দ। ধারা ৩৯৫/৩৯৭। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪জুন সাব্বির কে দাগনভূঞা উপজেলার চৌরাস্তা থেকে গ্রেফতার করে এবং লুন্ঠিত নগদ তিন হাজার টাকা উদ্ধার করে। ৫জুন তাকে আদালতে হাজির করলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ডাকাতির ঘটনায় সে সহ নোয়াখালী, ফেনী সদর, দাগনভূঞা, ফুলগাজী, ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলার ১০-১১জন ডাকাত জড়িত ছিল বলে স্বীকার করেছেন। তার স্বীকারোক্তিতে যেসব ডাকাতের নাম উঠে এসেছে তারা সকলেই আত্মগোপনে রয়েছে বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তবে অতিশীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে পারবেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান এবং ওসি (তদন্ত) আবুল কাসেম উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন

আপডেট সময় : ০৯:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২