ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এবার লিটল স্টারদের জন্য রাতুলের ‘পাইথন প্রোগ্রামিং’

  • আপডেট সময় : ১১:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / 568
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ

এবার লিটল স্টারস বা শিশু-কিশোরদের জন্য উপযোগী পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বই বের করেছেন লেখক ও প্রোগ্রামার ইয়াসির আরাফাত রাতুল।

‘পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস’ নামক তাঁর এই বইটি ইতোমধ্যে প্রকাশনী ‘অদম্য প্রকাশ’ থেকে প্রকাশ করা হয়েছে । এর আগে পাইথন প্রোগ্রামিং নিয়ে প্রথম বইটি বেশ সাড়া জাগানোর পর তিনি দ্বিতীয় এই বইটি বের করার সিদ্ধান্ত নেন।

‘পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস’ বইটি মূলত স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে লিখা হলেও খুবই সহজভাবে উপস্থাপন করা হয়েছে যাতে যে কেউ প্রোগ্রামিং সম্পর্কে সহজে ধারনা নিতে পারে।

পুরো বইটিতে প্রোগ্রামিং এর বেসিক বা মৌলিক বিষয় গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। যেমন: প্রোগ্রামিং কী, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কি, ভ্যারিয়েবল, ডেটা টাইপ, ডেটা স্ট্রাকচার, কন্ডিশন, লুপ, ফাংশন, ক্লাস ইত্যাদি বিষয়াবলি গল্প ও ছবির মাধ্যমে উপস্থাপন করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

নতুন এই বইটি সম্পর্কে লেখক ইয়াসির আরাফাত রাতুল বলেন,“বইটি যখন আমি লিখা শুরু করি তখন আমি ভেবেছিলাম, খুবই সহজ একটি কাজ। কিন্তু বই লিখতে গিয়ে আমাকে ভাবতে হয়েছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বা যারা এখনো প্রোগ্রামিং এর সাথে পরিচিতই হয়নি তাদের কিভাবে বুঝালে তারা বুঝতে পারবে। আমি চেষ্টা করেছি জীবন ঘনিষ্ঠ ও মজার মজার গল্পের মাধ্যমে প্রোগ্রামিং এর মৌলিক বিষয় গুলো বোঝানোর। পাশাপাশি কিছু সমস্যা সমাধান করে দেখিয়েছি কিভাবে সেগুলোর প্রয়োগ করতে হয়। আমি বিশ্বাস করি বইটি পাঠকের জন্য প্রোগ্রামিং শেখার একটি মূল্যবান মাধ্যম হিসেবে ভূমিকা পালন করবে ও পাঠকের মনে জায়গা করে নিবে।”

তাঁর প্রকাশিত পাইথনের উপর প্রথম ও দ্বিতীয় বইয়ের তফ্যাৎ নিয়ে তিনি বলেন,“পাইথনের প্রথম বইটিও (পাইথন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – ৩) পাইথনের উপর ই লিখা। তবে প্রথম বইটি একদম বেসিক লেভেলের পাঠকের জন্য নয় এবং পাইথনের বেশ কিছু এডভান্সড বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় বইটি (পাইথন প্রোগ্রামিং ফর লিটল স্টারস) একদম বেসিক এবং বিগিনার লেবেলের পাইথন প্রোগ্রাম নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এডভান্সড বিষয়বস্তু সহজভাবে লিখা হয়েছে।”

ঘরে বসে সরাসরি অনলাইনে অর্ডার করার জন্যঃ

রকমারি.কম – https://www.rokomari.com/book/249796/python-programming-for-little-stars।

ওয়াফিলাইফ.কম – https://www.wafilife.com/shop/books/python-programming-for-little-stars

এছাড়া সরাসরি অফলাইনে কিনতে ঢাকা নীলক্ষেত- মানিক লাইব্রেরি, হক লাইব্রেরি । ঢাকার বাইরে চট্টগ্রামঃ বাতিঘর, চট্টগ্রাম লাইব্রেরি, পিওন এবং সিলেটঃ প্রিয় লাইব্রেরি।

বইটি বর্তমানে সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনে সমানভাবে পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ৩৩৩ টাকা মাত্র। তবে রকমারি.কম ও ওয়াফিলাইফ.কম এ ছাড় দিয়ে ২৮৬ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।

বিডিসংবাদ/সামি

নিউজটি শেয়ার করুন

এবার লিটল স্টারদের জন্য রাতুলের ‘পাইথন প্রোগ্রামিং’

আপডেট সময় : ১১:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২