ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ছাড়পত্র পেলো মৌসুমীর ‘লিডার’

  • আপডেট সময় : ০৭:৪১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো রাজনৈতিক চলচ্চিত্র ‘লিডার’। নির্মাতা দিলশাদুল হক শিমুল জানালেন, চলচ্চিত্রটি মুক্তি পাবে আসছে কোনো জাতীয় দিবসে।

চিত্রনায়িকা মৌসুমী হাত নাড়ছেন জনগনের উদ্দেশে এমন একটি ছবি সম্প্রতি চোখে পড়ছে অনেকেরই। ‘লিডার’ চলচ্চিত্রে এমন দৃশ্যেই দেখা গেছে চিত্রনায়িকা মৌসুমীকে। ২০১৬-র ১ ফেব্রুয়ারি থেকে চিত্রধারণের কাজ শুরু হয় এ সিনেমাটির। নন্দিত নির্মাতা তারেক মাসুদের সহকারী দিলশাদুল হক শিমুল নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন এ চলচ্চিত্রটির মাধ্যমে। সম্প্রতি পেরুলো এটি পেরুলো সেন্সরের সীমানাও।

চলচ্চিত্রটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। আরও আছেন আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, মতিন রহমানসহ জনপ্রিয় অভিনেতাদের অনেকেই।

সমকালীন রাজনীতিভিত্তিক চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা বলেন, “আমাদের দেশের মানুষ রাজনৈতিক সচেতন। রাস্তার পাশের চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই রাজনীতির উচিৎ-অনুচিৎ নিয়ে কথা বলে। টিভির সব অনুষ্ঠান দর্শক না পেলেও রাজনৈতিক টকশো রাত জেগে দেখে দর্শক। আমাদের চলচ্চিত্রে যতবার রাজনীতি এসেছে ততবার দর্শক সাড়া দিয়েছে। কিন্তু, কেন যেন রাজনৈতিক চলচ্চিত্র খুব কম হয়!”

এমন উপলব্ধিই নির্মাতাকে ‘লিডার’ নির্মাণে প্ররোচিত করেছে। নির্মাতা বললেন, ‘যেহেতু এটি একটি রাজনৈতিক সিনেমা, তাই আসছে কোন জাতীয় দিবসেই এটি মুক্তি পাবে ।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাড়পত্র পেলো মৌসুমীর ‘লিডার’

আপডেট সময় : ০৭:৪১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭