ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কাল থেকে পরীক্ষামূলক এক ঘণ্টা লোডশেডিং

  • আপডেট সময় : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামীকাল থেকে সারাদেশে এক ঘণ্টা লোডশেডিং দেওয়া হবে। এক সপ্তাহ পরীক্ষামূলক দেওয়ার পর পরবর্তীতে এটি বাড়ানো হবে।

সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, শিল্পে লোডশেডিং বা রেশনিং করা হবে না। তেলের দাম বেড়ে যাওয়ায় আমরা ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখবো। এতে বিদ্যুতের কিছুটা ঘাটতি হবে। সেই ঘাটতি এক থেকে দেড় হাজার মেগাওয়াট হবে। সেই ঘাটতি রেশনিং করে মেটানো হবে। এ জন্য আমরা আগামীকাল থেকে সারাদেশে এক ঘণ্টা লোডশেডিং দিবো। এক সপ্তাহ পরীক্ষামূলক চালানো হবে। যদি দেখি এটা দিয়ে আমরা ঘাটিতি মেটাতে পারছি তাহলে এই এক ঘণ্টা আমরা অব্যাহত রাখবো। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা আরও এক ঘণ্টা বাড়াবো।

অফিস সময় কমানোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রীঅফিস সময় কমানোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো লোডশেডিংয়ের সময় আগে থেকে জানিয়ে দেওয়ার। এতে মানুষের ভোগান্তি কম হবে। আপনারা জানেন, বিশ্বের অনেক দেশ রেশনিংয়ে গেছে, দাম সমন্বয় করেছে। আমরা যদি একটু হিসাব করে খবর করি তাহলে সাশ্রয় হবে। আমরা এর আগে হোম অফিস করে উপকার পেয়েছি। আমাদের হিসাব করতে হবে কতটুকু সাশ্রয়ী করলে আমরা চলতে পারবো।

নসরুল হামিদ বিপু বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অন্যান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল থেকে পরীক্ষামূলক এক ঘণ্টা লোডশেডিং

আপডেট সময় : ০৫:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২