ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতু সংলগ্ন এলাকায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ: যুবলীগ কর্মী নিহত, উত্তেজনা বন্ধুদের অনুপ্রেরণায় জিমের রেস্তোরাঁ: সফল উদ্যোক্তা হওয়ার এক অসাধারণ গল্প ক্রাইস্টচার্চ টেস্ট: তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিশাল লিড, জয়ের পথে স্বাগতিকরা ৫২ বছর পেরিয়েও বেহাল সরকারি বিদ্যালয়: পানীয় জল ও শৌচাগার সংকটে ব্যাহত শিক্ষা জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতিতে মহাকালের প্রতিচ্ছবি মনিকা বেলুচ্চির সাহসী ঘোষণা: নগ্নতা চরিত্রের ভাষা, আত্মপ্রদর্শন নয় আন্তর্জাতিক সম্পর্ক: উচ্চশিক্ষায় এক বৈশ্বিক পথ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ: স্থান নিয়ে সংশয় কাটলো সন্ত্রাসবিরোধী আইনে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার: মিরপুরে অভিযান জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন ইতিহাসের প্রতিধ্বনি

আক্রান্ত হলে বসে থাকবে না ইরান

  • আপডেট সময় : ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আক্রান্ত হলে বা হওয়ার আশংকা থাকলে ইরান তার বোমা বহনে সক্ষম দূপাল্লার মিসাইল ব্যবহার করবে বলে হুমকি দিয়েছে।

দেশটির রেভ্যুলেশনারি গার্ডের বিমান শাখার প্রধান ব্রিগেডিয়ার আমির আলি ‘তাসনিম নিউজ এজেন্সি’কে দেয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন।

তিনি বলেন, ‘আমরা রাত-দিন এক করে ইরানের নিরাপত্তার জন্য কাজ করছি। তবে কোনোভাবে যদি আমাদের শত্রুপক্ষ আমাদের ওপর হামলা করে বা করার চেষ্টা করে, তাহলে আমাদের মিসাইলগুলো তাদের মাথায় গিয়ে আঘাত হানবে।’

মার্কিন প্রশাসন ইরানের ক্ষেপনাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে শনিবার দেশটির এলিট ফোর্স কুচকাওয়াজ করে।

সম্প্রতি ইরান দূরপাল্লার বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা চালায়। এরপরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এ পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের রেভ্যুলেশনারি গার্ড ও এ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের কথা বলে।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ইরানের মিসাইল কর্মসূচিকে ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন।

অন্যদিকে ট্রাম্প এক টুইট বার্তায় ইরানের কর্মসূচিকে ‘আগুন নিয়ে খেলা’র সঙ্গে তুলনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আক্রান্ত হলে বসে থাকবে না ইরান

আপডেট সময় : ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭