ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আক্রান্ত হলে বসে থাকবে না ইরান

  • আপডেট সময় : ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 252
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আক্রান্ত হলে বা হওয়ার আশংকা থাকলে ইরান তার বোমা বহনে সক্ষম দূপাল্লার মিসাইল ব্যবহার করবে বলে হুমকি দিয়েছে।

দেশটির রেভ্যুলেশনারি গার্ডের বিমান শাখার প্রধান ব্রিগেডিয়ার আমির আলি ‘তাসনিম নিউজ এজেন্সি’কে দেয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন।

তিনি বলেন, ‘আমরা রাত-দিন এক করে ইরানের নিরাপত্তার জন্য কাজ করছি। তবে কোনোভাবে যদি আমাদের শত্রুপক্ষ আমাদের ওপর হামলা করে বা করার চেষ্টা করে, তাহলে আমাদের মিসাইলগুলো তাদের মাথায় গিয়ে আঘাত হানবে।’

মার্কিন প্রশাসন ইরানের ক্ষেপনাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে শনিবার দেশটির এলিট ফোর্স কুচকাওয়াজ করে।

সম্প্রতি ইরান দূরপাল্লার বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা চালায়। এরপরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।

এ পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের রেভ্যুলেশনারি গার্ড ও এ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের কথা বলে।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ইরানের মিসাইল কর্মসূচিকে ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন।

অন্যদিকে ট্রাম্প এক টুইট বার্তায় ইরানের কর্মসূচিকে ‘আগুন নিয়ে খেলা’র সঙ্গে তুলনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আক্রান্ত হলে বসে থাকবে না ইরান

আপডেট সময় : ১২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭