ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়ার খবর দিলেন মাদুরো

  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভেনিজুয়েলায় শনিবার থেকে ইরান, চীন ও রাশিয়ার অংশগ্রহণে দু’সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাগতিক দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তিনি শুক্রবার এক বক্তব্যে বলেন, ভেনিজুয়েলার উত্তর-পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে যা হবে ‘আমেরিকার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ’।

আমেরিকার সাউথ কমান্ডের সামরিক মহড়া শেষ হওয়ার ঠিক এক দিন পর এই যৌথ মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মহড়ায় ইরান, চীন ও রাশিয়ার ড্রোন ও স্নাইপার ফোর্স রাশিয়ার তত্ত্বাবধানে অনুশীলন করবে। আর এ মহড়া অনুষ্ঠিত হবে ‘আমেরিকার নির্জন উঠান’ হিসেবে পরিচিত ল্যাতিন আমেরিকার একটি দেশে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভেনিজুয়েলায় অনুষ্ঠেয় এই বিশাল সামরিক মহড়ায় ৩৭ দেশের ২৭০টি সেনাদল অংশ নেবে। মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বেলারুশ, ভিয়েতনাম, ভারত, কাজাকিস্তান ও উজবেকিস্তান।

মহড়ায় অংশগ্রহণকারী বেশিরভাগ দেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো নেই এবং এসব দেশ আমেরিকার নিষেধাজ্ঞার শিকার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেনিজুয়েলায় ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়ার খবর দিলেন মাদুরো

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২