ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অসাধারণ : শ্রিংলা

  • আপডেট সময় : ১০:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • / 292
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের জি-২০ শীর্ষ সম্মেলন বিষয়ক সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা মঙ্গলবার বলেছেন, প্রবৃদ্ধি ও উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি গত এক দশকে দুই দেশের অর্জন এবং দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ওপর আলোচনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই বিশেষ এবং চিরন্তন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

হক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর যে অতন্ত ইতিবাচক ফল আনবে তাতে আমার কোনো সন্দেহ নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওপর বিশেষ বক্তৃতা’ অনুষ্ঠানে সাবেক দুই পররাষ্ট্র সচিব এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইসিডব্লিউএর ডিজি বিজয় ঠাকুর সিং স্বগত বক্তব্য দেন।

শ্রিংলা সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো-টলারেন্স নীতির প্রশংসা করেন যা উভয় দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজন বলে ইঙ্গিত দেয়।

তিনি বলেন, এটি দুই দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশ উভয়েরই ঘনিষ্ঠ ও অনন্য সম্পর্ক রয়েছে।

তিনি উভয় দেশের সুদৃঢ় অর্থনৈতিক নীতির সাথে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্কের কথা উল্লেখ করেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রবৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অসাধারণ : শ্রিংলা

আপডেট সময় : ১০:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২