ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

রাশিয়ার অন্তর্ভুক্তকরণের ‘আধুনিক বিশ্বে কোনো স্থান নেই’ : জাতিসঙ্ঘ

  • আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের দখল করে নেয়া কয়েকটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্তকরণের বিষয়ে জাতিসঙ্ঘ নিন্দা জানিয়েছে।

মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মস্কোর এ পরিকল্পনা ‘একটি চরম উত্তেজনা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে বলেন এর ‘আধুনিক বিশ্বে কোনো স্থান নেই।’

এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন ও জাপোরিজঝিয়া অঞ্চলকে অন্তর্ভূক্তকরণের যেকোনো সিদ্ধান্ত অবৈধ ও নিন্দনীয় হবে। ‘এটি অবশ্যই মেনে নেওয়া হবে না।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শুক্রবার ক্রেমলিনে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চারটি অঞ্চলকে রাশিয়ার সাথে অন্তর্ভূক্ত করা হবে। এগুলোর অনেক এলাকা রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছে।

গুতেরেস বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে ইউক্রেনের কোনো ভূখণ্ডের যেকোনো অন্তর্ভূক্তি জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি আগ্রাসন চালিয়ে দখল করে নেওয়া অঞ্চলগুলোতে রাশিয়ার প্রহসনের গণভোট অনুষ্ঠানের কঠোর সমালোচনা করেন।

তিনি আরো বলেন, রাশিয়া ফেডারেশনের এ সনদের প্রতি সম্মান জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

সূত্র : এএফপি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার অন্তর্ভুক্তকরণের ‘আধুনিক বিশ্বে কোনো স্থান নেই’ : জাতিসঙ্ঘ

আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২