ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

বৈধতা পেলো ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির চুক্তি

  • আপডেট সময় : ০৮:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার সাথে ইউক্রেনের চার অঞ্চলের অন্তর্ভুক্তিকরণের চুক্তিকে অনুমোদন দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। এর আগে অঞ্চল চারটি গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে মতামত দেয় এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে চারটি অঞ্চলকে রাশিয়ার সাথে সংযুক্ত করার চুক্তিতে সই করেন।

রোববার রাশিয়ার সাংবিধানিক আদালত দেশের সংবিধানের আলোকেই এই চুক্তিকে অনুমোদন দেয় যার ফলে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের সামনে রাশিয়ার অংশ হতে আইনগত কোনো বাধা থাকলো না।

আদালত বলেছে, এই চার অঞ্চলের সাথে আন্তর্জাতিক যে সকল চুক্তি ছিল তার সবই এখন রাশিয়ার সাথে একীভূত হবে এবং চার অঞ্চলের সংযুক্তিকরণের জন্য অন্তর্বর্তীকালীন সময় থাকবে ২০২৬ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত।

এরই মধ্যে দুইজন সিনিয়র আইনপ্রণেতাকে সংসদে নিজের প্রতিনিধি নিয়োগ করেছেন প্রেসিডেন্ট পুতিন এবং তারা দুজন ইউক্রেনের ওই চার অঞ্চল সংযুক্তিকরণের বিষয়ে পুতিনের তরফে জাতীয় সংসদে বক্তব্য রাখবেন।

পুতিনের একজন প্রতিনিধির বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, শপথ নেয়ার পর ইউক্রেনের ওই চার অঞ্চলের লোকজন রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ করবেন এবং তাদের মুদ্রা হবে রাশিয়ার মুদ্রা রুবল। তবে চলতি বছর শেষ পর্যন্ত তারা ইউক্রেনের মুদ্রা ব্যবহার করতে পারবেন।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈধতা পেলো ইউক্রেনের ৪ অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির চুক্তি

আপডেট সময় : ০৮:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২