ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কিয়েভে ‘কামিকাজ ড্রোন’ হামলা চালাচ্ছে রাশিয়া : ইউক্রেন

  • আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভে ‘কামিকাজ ড্রোন’ দিয়ে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যাড্রি ইয়ারমার্ক।

ইয়ারমার্ক সামাজিক মাধ্যমে বলেন, ‘রুশরা মনে করেছে, এতে তাদের লাভ হবে। কিন্তু এতে আসলে তাদের হতাশাই প্রকাশ পাচ্ছে।’

সামরিক বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া গত সপ্তাহে খুব সম্ভবত কৌশলগত বোমা, ক্রুইজ ক্ষেপণাস্ত্র এবং ইরান-নির্মিত শহিদ ‘কামিকাজ’ ড্রোন হামলা চালিয়েছে। ক্রিমিয়া ব্রিজে হামলার প্রতিশোধ নিতে রাশিয়া ওই হামলা চালিয়েছিল। রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়ার সংযোগ করেছে ওই সেতুটি।

রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় ১১ জন নিহত
সাবেক সোভিয়েত রাষ্ট্রের দুই বন্দুকধারী শনিবার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে যারা স্বেচ্ছায় ইউক্রেনে যুদ্ধে যেতে এসেছিল এবং এই হামলায় ১৫ জন আহত হয়েছে। রাশিয়া এই দাবি করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় এই হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়া গত ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রাশিয়ানদের একত্রিত করার নির্দেশ দিয়েছেন যারা আগে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দিতে সম্মত হয়েছিলেন।

‘১৫ অক্টোবর একটি সিআইএস (কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট) দেশের দুই নাগরিক বেলগোরোড অঞ্চলের পশ্চিম সামরিক জেলার একটি প্রশিক্ষণ রেঞ্জে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে।’ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো এ কথা জানায়।

‘এর ফলে, গুরুতর আহত ১১ জন মারা যায় এবং অপর ১৫ জন বিভিন্ন আঘাতের শিকার হয়েছে এবং তাদের চিকিৎসা সুবিধায় নিয়ে যাওয়া হয়েছে।’
মন্ত্রণালয় জানায়, দুই হামলাকারী ‘প্রতিশোধমূলক গুলিতে নিহত হয়েছে’।

সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন প্রজাতন্ত্রগুলো নিয়ে সিআইএস বা স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ গঠিত হয়েছিল।
২১শে সেপ্টেম্বর আংশিক সংঘবদ্ধকরণের ঘোষণার পর থেকে ২ লাখের বেশি লোককে রাশিয়ান সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার বলেছেন যে, তার সৈন্যরা পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে একটি ‘সবচেয়ে কঠিন’ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যেটি কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান সেনাবাহিনীর আক্রমণের মুখে রয়েছে।

তারা কয়েক মাস ধরে রাশিয়ার দখলে থাকা পূর্ব ও দক্ষিণে ইউক্রেন ভূখন্ড ফিরিয়ে নিচ্ছে, কিন্তু কিছু এলাকায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

সূত্র : আলজাজিরা ও এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিয়েভে ‘কামিকাজ ড্রোন’ হামলা চালাচ্ছে রাশিয়া : ইউক্রেন

আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২