ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

  • আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হবে।

র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নি‌ষেধাজ্ঞা আরো‌পের পর স‌হিদুল‌কে সরা‌নোর সিদ্ধান্ত নেয় সরকার।

সহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। তাকে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি গত জুলাইয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোহাম্মদ ইমরান বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি ভারতের আগে সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। পেশাদার এই কূটনৈতিক কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার ছিলেন। তিনি বার্লিন, বন, অটোয়া ও জেদ্দায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে কাজ করেছেন।

অন্যদিকে দিল্লিতে মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২