ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক : মোমেন

  • আপডেট সময় : ০৮:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের বর্তমান জান্তা সরকার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী সকল চুক্তিকে সম্মান করতে সম্মত হয়েছে এবং যাচাই-বাছাই শেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক বলে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটা ভালো খবর। কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি (প্রত্যাবাসন শুরু হওয়ার জন্য)।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো সুসংবাদ পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা সেই লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘আজকে আমার আলোচনা (চীনা রাষ্ট্রদূতের সঙ্গে) ছিল মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে।’

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (চীন) সহযোগিতাকারী, সিদ্ধান্ত গ্রহণকারী নয়।’

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকার বিষয়। আমাদের এই সঙ্কটের দ্রুত ও টেকসই সমাধান দরকার।’

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, চীনের রাষ্ট্রদূতের সাথে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হয়নি। আমি বলেছি যে সমস্যাটি আমার কাছে কখনো উত্থাপিত হয়নি।

মোমেন বলেন, তিনি রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে এক্ষেত্রে চীনের উচিত ভূমিকা রাখা, যাতে জিরো পয়েন্টে বসবাসকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়া যায়।

তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পরিস্থিতির উন্নতি হয়েছে। যাকে তিনি ‘ভালো উন্নয়ন’ হিসেবে দেখছেন।

মোমেন বিষয়টিকে ‘নতুন অ্যাসাইনমেন্ট’ হিসেবে দেখছেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ইচ্ছুক : মোমেন

আপডেট সময় : ০৮:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২