ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ইসরাইলের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মস্কো ইউক্রেনে হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ ওঠার পর ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপের সময় বৃহস্পতিবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লাপিদের দফতরের এক বিবৃতিতে বলা হয়, লাপিদ ও দিমিত্র কুলেবারের মধ্যে ফোনালাপের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা জানেন এবং তিনি জোর দিয়ে বলেন, ইসরাইল ইউক্রেনের জনগণের পাশে থাকবে।

বিবৃতিতে বলা হয়, ‘তাদের ফোনালাপে প্রধানমন্ত্রী ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কের ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক কর্মকর্তা এ ব্যাপারে এএফপি’কে বলেন, ইরানের ড্রোন রাশিয়াকে সরবরাহ করা হয়েছে।

সোমবার কিয়েভে বোমা হামলা চালাতে ইরানের তৈরি চারটি ড্রোন ব্যবহার করায় ইউক্রেন রাশিয়াকে দায়ী করে এবং কিয়েভ জানায়, তাদের প্রতিরক্ষা বাহিনী মধ্য-সেপ্টেম্বর থেকে ইরানের ২২৩টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে হামলায় মস্কো বাহিনীর ইরানের তৈরি ড্রোন ব্যবহারের কথা তাদের জানা নেই এবং তেহরান জানিয়েছে, ইরান রাশিয়াকে বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইউক্রেনের এমন দাবি ‘ভিত্তিহীন’।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া-ইরান সামরিক সম্পর্ক নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ইসরাইলের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২