ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সত্যার্থীর নোবেল উদ্ধার

  • আপডেট সময় : ০৭:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 231
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিতে নোবেল বিজয়ী এবং সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেল পুরস্কারের প্রতিলিপিটি উদ্ধার করা হয়েছে। নোবেল পুরস্কারে সঙ্গে চুরি যাওয়া গহনাও উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনায় ৩ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লির কালকাজিতে কৈলাস সত্যার্থীর ফ্ল্যাটের দরজা ভেঙে তার নোবেল পুরস্কার এবং বেশ কিছু জিনিস চুরি করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।

প্রখ্যাত শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ‘বাচপান বাচাও আন্দোলন’ এর প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিশু অধিকার নিয়ে কাজ করছে।

২০১৫ সালের জানুয়ারিতে নোবেল পদকটি রাষ্ট্রপতিকে উপহার দেন সত্যার্থী। সেই থেকে পদকটি রাষ্ট্রপতি ভবনেই প্রদর্শিত রয়েছে। তার নিজের বাড়িতে থাকা প্রতিলিপিটি চুরি হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সত্যার্থীর নোবেল উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭