ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

স্বামী ওমের ধর্ষণ-চেষ্টা: ভুক্তভোগীর মামলা

  • আপডেট সময় : ০৮:১৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিতর্কিত স্বামী ওম ও তার এক সহযোগীর বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আলোচিত টিভি রিয়েলিটি শো বিগবসে অংশ নেওয়া ওম ও তার সহযোগী এক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। এমনকি পরে তাকে হত্যার হুমকি দিয়েছেন।

রবিবার দুপুরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ অন্যান্য মিডিয়া এটা নিয়ে বিস্তারিত খবর প্রকাশ করেছে।

ওই নারী অভিযোগ করে বলেছেন, তাকে ধর্ষণ-চেষ্টায় ওম তার পোশাক টেনে ছিঁড়ে ফেলেন এবং গালিগালাজ করেন। এ ঘটনায় আইপি স্টেট পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে দুজনের নামে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।

মামলায় উল্লেখ করা হয়, গত ৭ ফেব্রুয়ারি ওই নারী রাজঘাট এলাকার হরিহর আশ্রমে যান। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ওম বাবা ও তার সঙ্গীরা তাকে লোকজনের সামনে জাপটে ধরেন। এ সময় উপস্থিত লোকজনের কাছে সাহায্য চাইলে তারা ভয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওম ও তার সহযোগী সন্তোষ তাকে একটি কামরায় নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। বাধা পেয়ে ওম ওই নারী ও তার পরিবারকে হুমকি দেন।

আক্রান্ত নারী কোনোমতে দৌড়ে থানায় গিয়ে ঘটনা খুলে বলেন। সেখানে আইপিসি ৩৫৪ ধারায় ওই নারীর আত্মসম্মানে আঘাত করার দায়ে ওম ও তার সঙ্গী সন্তোষ আনন্দের বিরুদ্ধে মামলা করে পুলিশ। আগামীকাল আদালতে জবানবন্দি দিবেন ঘটনার শিকার নারী।

উল্লেখ্য, ‘বিগ বস সিজন-টেন’র অন্য প্রতিযোগী বানি জে ও রোহান মেহরার উপর মূত্র ছেটানোর জন্য বিগ বস থেকে বের করে দেওয়া হয় স্বামী ওমকে। বাদ পড়ার পর থেকে শাহরুখ, আমির, সাইফকে অপহরণের ‍হুমকি, নানা রকম আপত্তিকর মন্তব্য করে আসছেন ওম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বামী ওমের ধর্ষণ-চেষ্টা: ভুক্তভোগীর মামলা

আপডেট সময় : ০৮:১৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭