ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক

  • আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। দেশটির রাজা চার্লস ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার সুনাক প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করেন।

এর আগে তার পূর্বসূরী লিজ ট্রাস পদত্যাগ করেন।

৪২ বছর বয়সী সুনাক হলেন এক বছরের মধ্যে ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী এবং গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।

অবিলম্বে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন এবং মন্দার দিকে ধাবিত অর্থনীতিকে পুনরুদ্ধারে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর প্রথম ভাষণে সুনাক প্রতিশ্রুতি দেন যে তার কাছে রাজনীতির চেয়ে দেশের প্রয়োজনটাই প্রধান্য পাবে।

তিনি বলেন, তিনি ‘প্রয়োজনগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রেখে’ দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত। বলেন, তিনি এমন একটি সরকার গড়বেন যা ‘দলের সেরা প্রতিনিধিত্ব করবে।’

সূত্র : বিবিসি, এপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক

আপডেট সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২