ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৭

  • আপডেট সময় : ১০:১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। রবিবার দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রদেশটির গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, হামলাকারী একটি সামরিক গাড়ির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে তিনজন সেনা ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। তাদের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি দাবি করেন, তালেবানের হামলায় ৩৯ জন সেনা হতাহতের শিকার হয়েছেন।

তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একেক সূত্র একেক রকম তথ্য জানাচ্ছে। প্রদেশের পুলিশ প্রধান আঘা নুর কেন্তজ বলেন, হামলায় ৫ সেনাসহ ৬ জন নিহ হয়েছেন। আর আহত হয়েছেন ২১জন। আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৭

আপডেট সময় : ১০:১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭