ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু

ইমরান খানের লরির নিচে পড়ে নারী সাংবাদিক নিহত, লংমার্চ স্থগিত

  • আপডেট সময় : ১০:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানী অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের সময় দলটির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লরির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক নারী সাংবাদিক। এরই ফলে রোববারের লংমার্চ নির্দিষ্ট স্থানে পৌঁছার আগেই স্থগিত করা হয়েছে।

রোববার নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে দ্বিতীয় লংমার্চের উদ্দেশে দলটি কামোঁকি পৌঁছলে জিটি রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি জংয়ের।

পত্রিকাটি জানায়, নিহত ওই নারীর নাম সাদাফ নাঈম। তিনি একটি বেসরকারি টিভিতে প্রতিবেদক হিসেবে কাজ করতেন।

নারী সাংবাদিক নিহতের ঘটনায় পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, ‘দুর্ভাগ্যবশত দুর্ঘটনাটি ঘটেছে। আমরা আজকের মতো লংমার্চ শেষ করছি। ইনশাআল্লাহ, আগামীকাল কামোঁকি থেকেই লংমার্চ শুরু হবে।’

এ সময় তিনি ওই নারী সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সূত্র : ডেইলি জং ও জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমরান খানের লরির নিচে পড়ে নারী সাংবাদিক নিহত, লংমার্চ স্থগিত

আপডেট সময় : ১০:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২