ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে আনসার মহাপরিচালক নিরাপত্তাজনিত কারণে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান কোডশেয়ার চুক্তিতে যুক্ত হচ্ছে থাই ও লট পোলিশ এয়ারওয়েজ শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু

রাশিয়া খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে : ব্লিংকেন

  • আপডেট সময় : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘের মধ্যস্থতায় হওয়া শস্য রফতানি চুক্তিটি রাশিয়া স্থগিত করেছে। ওই চুক্তির ফলে ৯০ লাখ টনেরও বেশি শস্য ইউক্রেন থেকে বাইরে পাঠানো সম্ভব হয়েছে, যার ফলে বৈশ্বিক খাদ্য সঙ্কট লাঘবে ও মূল্য হ্রাসে সহায়তা হয়।

এই চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, অধিকৃত ক্রাইমিয়ার উপকূলে অবস্থান করা রাশিয়ার কৃষ্ণ সাগর নৌবহরে ইউক্রেনের এক তথাকথিত ড্রোন হামলাকে দায়ী করেছে।

রাশিয়া বলে, ওই হামলাটি শনিবার দিনের শুরুর দিকে চালানো হয়; হামলার কথা অস্বীকার করেছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেন, এই চুক্তি স্থগিত করার মাধ্যমে, রাশিয়া আবারো তাদের আরম্ভ করা যুদ্ধটিতে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যার ফলে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো এবং বৈশ্বিক খাদ্যমূল্য সরাসরি প্রভাবিত হবে এবং ইতোমধ্যেই শোচনীয় মানবিক সঙ্কট ও খাদ্য অনিরাপত্তা বৃদ্ধি পাবে।

ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ‘রাশিয়ার সরকারকে অনুরোধ করছে যাতে তারা এই উদ্যোগে অংশগ্রহণ আবার শুরু করে, চুক্তিটি পুরোপুরি মেনে চলে এবং বিশ্ব জুড়ে মানুষজন যাতে এই উদ্যোগের ফলে পাওয়া সুফল ভোগ করা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতে কাজ করে।

রোববার ডেলাওয়্যারে সাংবাদিকদের সাথে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের শস্য চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার রাশিয়ার ঘোষণাটিকে ‘সম্পূর্ণরূপে আপত্তিকর’ হিসেবে ব্যাখ্যা করেন এবং বলেন যে এটি অনাহার বৃদ্ধি করবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়া খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে : ব্লিংকেন

আপডেট সময় : ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২