ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পাকিস্তানে ‘সামা’ টিভির গাড়িতে হামলা, নিহত ১

  • আপডেট সময় : ১১:০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 296
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বেসরকারি সামা টিভির সরাসরি খবর প্রচারে ব্যবহার করা একটি গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একজন সহকারী ক্যামেরাপারসন নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় সিন্ধ প্রদেশের রাজধানী করাচির শহরতলি নাজিমাবাদের উত্তরে ডোলেমন মলের কাছে কেডিএ চৌরঙ্গিতে এ ঘটনা ঘটে।

নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করার দাবি করে বিবৃতি দিয়েছে। এতে তারা জানায়, পুলিশের একটি গাড়ির সামনে সামা টিভির গাড়িতে হামলা চালানো হয়েছে।

পুলিশের সহকারী সার্জন ড. রোহিনা হাসান জানান, সামা টিভির সহকারী ক্যামেরাপারসন তাইমুর মাথায় গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে নিকটবর্তী আব্বাসি শহিদ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই এলাকায় একটি পুলিশ ভ্যানে হামলার ঘটনার খবর সরাসরি প্রচার করার জন্য সামা টিভির গাড়িটি সেখানে গিয়েছিল বলে জানিয়েছেন এর সংবাদ বিভাগের প্রধান ফারহান মালিক।

পুলিশের গাড়িতে হামলায় জড়িতরাই সামা টিভির গাড়িতে হামলা করেছে বলে মনে করছে পুলিশ।

সংবাদ মাধ্যমের গাড়িতে হামলার ঘটনাটি কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সিন্ধ পুলিশের মহাপরিদর্শক এ ডি খাজা। অবিলম্বে এ ঘটনার ব্যাখ্যা দিতে এবং বিস্তারিত তদন্ত করতে পশ্চিমাঞ্চলীয় ডিআইজিকে নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানে ‘সামা’ টিভির গাড়িতে হামলা, নিহত ১

আপডেট সময় : ১১:০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৭