ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবি’র প্রতিনিধি দল

  • আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ের তিন দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

রোববার সকালে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নওরোজ এহসানের নেতৃত্বে বিজিবির ১৫ সদস্যের প্রতিনিধি দলের সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি নুসরাত জাহানসহ ১৪ জন বিজিবি কর্মকর্তা।

প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছালে ভারতের বিএসএফ’র কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবির প্রতিনিধি দলকে গার্ড অব অনার দেয়া হয়।

কলকাতায় বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএফ’র আইজিপি অতুল ফুলজেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। ১৬ নভেম্বর আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরে আসবেন।

বৈঠকে সীমান্ত পথে অবৈধ অস্ত্র, অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে বলেও তিনি জানান।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩ দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবি’র প্রতিনিধি দল

আপডেট সময় : ০৫:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২