ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে গোলাম মোস্তফা আ’লীগের প্রার্থী

  • আপডেট সময় : ০৩:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) উপ-নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এ মনোনয়ন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করা হয়। এতে ওই আসন শুণ্য হয়। শুণ্য আসনে নির্বাচনের জন্য ৫ ফেব্রুয়ারি তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ২২ মার্চ ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরগঞ্জের উপ-নির্বাচনে গোলাম মোস্তফা আ’লীগের প্রার্থী

আপডেট সময় : ০৩:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭