ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আরো গভীর হচ্ছে চীন-সৌদি জ্বালানি সহযোগিতা

  • আপডেট সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীন ও সৌদি আরবের মধ্যে জ্বালানি সহযোগিতা আরো গভীর হচ্ছে। এর অংশ হিসেবে দুই দেশ নিরবিচ্ছিন্ন সাপ্লাই চেইন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান।

বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছেছেন। আজ শুক্রবার তিনি ছয়টি আরব দেশের নেতাদের সাথে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ সময়ে চীনা প্রতিনিধি দল সৌদি আরবের সঙ্গে জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ-সংক্রান্ত তিন হাজার কোটি ডলারের অন্তত ২০টি চুক্তি সই করবে বলে মনে করা হচ্ছে।

সৌদি জ্বালানিমন্ত্রী বুধবার এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরব ও চীন জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি সাপ্লাই চেইন গড়ে তুলতে চায়। এর অংশ হিসেবে চীনা কারখানাগুলোর জন্য সৌদি আরবের ভেতরে একটি আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা রকমের সুবিধা নিতে পারবে।

চীনের জ্বালানি চাহিদার ক্ষেত্রে সৌদি আরব নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে বলেও মন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেছেন। এছাড়া, চীনের সাথে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে ‘চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ’ প্রকল্পে সৌদি আরব যুক্ত হবে বলে জানানো হয়েছে। চীনা সরকারি তথ্য অনুসারে, সৌদি আরব হচ্ছে বেইজিংয়ের প্রধান তেল সরবরাহকারী দেশ। ২০২২ সালের প্রথম দশ মাসে চীন যে পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করেছে তার শতকরা ১৮ ভাগ সৌদি আরব থেকে নিয়েছে।

চীন হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। ২০২১ সালে দুই দেশের মধ্যে আট হাজার ৭৩০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরো গভীর হচ্ছে চীন-সৌদি জ্বালানি সহযোগিতা

আপডেট সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২