ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ১৫ মণ জাটকা জব্দ

  • আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 378
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি॥

ভোলা সদরের খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে জাটকাগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান জানান, জাটকা নিয়ে শ্যালো ইঞ্জিন চালিত দু’টি নসিমন ভোলা থেকে অন্য এলাকায় যাচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল খেয়াঘাট ব্রিজে অবস্থান নিয়ে নসিমন দু’টিকে থামায়। এসময় দুই নসিমন থেকে প্রায় ১৫ মণ জাটকা জব্দ করা হয়।

পরে সকাল ১১টার দিকে জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্যঃ নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, বাজারজাতকরণ, বিপণন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। জাটকা রক্ষায় মৎস্যবিভাগ ও কোস্টগার্ডের এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ১৫ মণ জাটকা জব্দ

আপডেট সময় : ১২:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭