ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-সজ্জিত রণতরী পাঠালেন পুতিন

  • আপডেট সময় : ১১:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র-সজ্জিত করে একটি ফ্রিগেট পাঠিয়েছেন আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পুতিন এই পদক্ষেপ গ্রহণ করলেন।

পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুধবার অ্যাডমিরাল গরশকভ রণতরী যাত্রা শুরুর আনুষ্ঠানিকতায় অংশ নেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু ও ফ্রিগেটটির কমান্ডার ইগোর ক্রোখমালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যুদ্ধযাত্রা শুরুর নির্দেশ দেয়ার আগে পুতিন বলেন, ‘এই জাহাজে সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘জিরকন’ রয়েছে। এর সাথে তুলনীয় কিছু নেই।’

তিনি বলেন, আমি আশা করছি যে ক্রুরা তাদের মাতৃভূমির কল্যাণে কাজ করে যাবে।

শোইগু বলেন, ফ্রিগেটটি আটলান্টিক ও ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরে যাবে।

তিনি বলেন, এটি সাগর ও স্থলভাগে শত্রুর ওপর নিখুঁত ও শক্তিশালী হামলা চালাতে সক্ষম।
তিনি বলেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা অকার্যকর করে দিতে পারে। এর পাল্লা হাজার মাইলের চেয়ে বেশি।

হাইপারসনিক অস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত এগুতে পারে।
গত বছর রাশিয়া রণতরী ও সাবমেরিন থেকে জিরকনের পরীক্ষা চালিয়েছিল। হাইপারসনিক অস্ত্র নির্মাণে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে পাল্লা রাশিয়া জিরকন নির্মাণ করেছে।

শোইগু বলেন, এই মিশনের প্রধান লক্ষ্য হবে রাশিয়ার হুমকিগুলো মোকাবেলা করা এবং বন্ধুপ্রতীম দেশগুলোর সাথে একত্রে মিলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে সহায়তা করা।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-সজ্জিত রণতরী পাঠালেন পুতিন

আপডেট সময় : ১১:০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩