ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

পাকিস্তান সেনাপ্রধানের সৌদি ও আমিরাত সফর

  • আপডেট সময় : ০৮:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসেম মুনির সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে একটি সরকারি সফরের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেছেন। গতকাল বুধবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই সফর চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) সূত্রে জিও নিউজ উর্দু জানায়, এই সফরে সেনাপ্রধান ইসলামী ভ্রাতৃপ্রতিম দুই দেশের সিনিয়র নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।

সাক্ষাতে তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতা, সামরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

অপরদিকে সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, এরই মধ্যে সেনাপ্রধান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় যুবরাজ খালিদ বিন সালমান পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে আসেম মুনিরকে অভিনন্দন জানান।

দু’জনের এই সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে এবং ভবিষ্যতে পরস্পর সহযোগিতা অব্যাহত রাখার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তান সেনাপ্রধানের সৌদি ও আমিরাত সফর

আপডেট সময় : ০৮:০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩