ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

যুক্তরাষ্ট্রে শিশুসহ একই পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৮:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / 161
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। বুধবার এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, সল্টলেক সিটির প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় আট হাজার মানুষের বসবাস ওই শহরটিতে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদের বিশেষ সুবিধা দেয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তারা লাশগুলো দেখতে পান।

স্থানীয় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিহত বা গোলাগুলির ব্যাপারে আশেপাশের পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।

কর্মকর্তা জানান, ‘এই মুহূর্তে ওই ঘটনার জেরে জনসাধারণের জন্য কোনো হুমকি আছে বলে আমাদের মনে হচ্ছে না।’

তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

সিটি ম্যানেজার রব ডটসন বলেন, ‘এই ঘটনার উদ্দেশ্য কী, সে সম্পর্কে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। এবং বাড়ির ভিতরে কী ঘটেছে সে সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সম্ভবত কয়েক দিন বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে শিশুসহ একই পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩