ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘পদ্মা সেতু নিয়ে আমরা যে বক্তব্য দিয়েছি তা রাজনৈতিক বক্তব্য’

  • আপডেট সময় : ০৮:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 283
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হলে বিএনপির সমর্থন আরো বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।শনিবার রাতে একটি বেসরকারি টিভি অনুষ্ঠানের আলোচনায় তিনি এ কথা বলেন।

পদ্মা সেতু দুর্নীতি সম্পর্কে বলেন তিনি বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সে সময় আমরা যে বক্তব্য দিয়েছি তা রাজনৈতিক বক্তব্য। কানাডার আদালতে প্রমাণ হয়েছে পদ্মা সেতুতে দুর্নীতি হয় নি। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করতে পারবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের কোনো মিছিল মিটিং করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, গণতন্ত্র এক জিনিস আর সুশাসন আরেক জিনিস। আমাদের দেশে ৪০ বছরেও কোনো গণতন্ত্রের চর্চা করা হয়নি। এমন কী আমরাও গণতন্ত্রের চর্চা করিনি। সাধারণ মানুষ কোনো সরকারকে মনে রাখে না মনে রাখে তার ইতিহাস। ক্ষমতায় থাকার সময় সে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে গেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘পদ্মা সেতু নিয়ে আমরা যে বক্তব্য দিয়েছি তা রাজনৈতিক বক্তব্য’

আপডেট সময় : ০৮:৩৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭