কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে মেলায় নতুন বই
- আপডেট সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
- / 231
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে তিতাস সরকারের বই ‘বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং’। আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত এ বইতে বিশেষভাবে আলোচনা করা হয়েছে সিসিএনএ কোর্স সম্পর্কে । বইটিতে প্রথমে বেসিক নেটওয়ার্কিং, ওএসআই টিসিপি/আইপি,নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি সিসিএনএ কোর্সের রাউটিং, সুইচিং, সিকিউরিটি, আইপি ভার্সন-৬, ওয়্যান এবং নতুন সিলেবাসে যে টপিকগুলো যুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া বইটিতে বেশিরভাগটপিকেরউপর একটি করে প্রজেক্ট করা হয়েছে ব্যবহারিক জীবনেঅনেক কাজে লাগবে। বইটি সম্পর্কে তিতাস সরকার জানান, যারা আইটিতে অথবা নেটওয়ার্কিং-এ ক্যারিয়ার করতে ইচ্ছুক তাদের জন্য বইটি খুবই উপকারে আসবে।
বইমেলায় আদর্শ প্রকাশনীর ৪৯৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রমকারি ডটকমের এই লিংকে https://www.rokomari.com/book/128995/ গিয়ে কেনা যাবে বইটি। মেলা উপলক্ষ্যে ২৫ শতাংশ ছাড়ে বইটি মূল্য ২২৫ টাকা।


























