ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির মুখে থাকা তুরস্কের প্রতি সমর্থন দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামীকাল বুধবার আঙ্কারা যাচ্ছেন। বিপর্যয়কর এই ভূমিকম্পের পর প্রায় পুরো বিশ্বই তুরস্কের প্রতি একাত্মতা প্রকাশ করেছে, সহায়তা পাঠাচ্ছে।

মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব বলেন, সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মূল্যবান প্রাণহানি ও ধ্বংসের প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ও তুরস্কের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য শাহবাজ শরিফ আঙ্কারা যাবেন।

পাকিস্তান ইতোমধ্যে তুরস্কে দুটি অনুসন্ধান ও উদ্ধার দল পাঠিয়েছে।

তুরস্কে সাহায্য আসতে শুরু করেছে
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার জন্য সারা দুনিয়া থেকে সহায়তা যেতে শুরু করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় দেশ দুটিতে ব্যাপকভাবে সাহায্য করার কথা ঘোষণা করেছে।

মঙ্গলবার সকালে ইরাক ও ইরান থেকে খাদ্য, ওষুধ ও কম্পল নিয়ে কয়েকটি বিমান সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বরে সিরিয়ান রাষ্ট্রীয় মিডিয়া সানা জানায়।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ আরব দেশগুলো তুরস্ক ও সিরিয়ায় সহায়তা পাঠানোর কথা জানিয়েছে।

জাপান ঘোষণা করেছে, তারা তুরস্কে দুর্যোগ উদ্ধার দল পাঠাবে।
ভারতের দুটি উদ্ধারকারী দল ইতোমধ্যেই তুরস্কে রওনা হয়ে গেছে। তাদের সাথে ডগ স্কয়াড এবং চিকিৎসাসামগ্রীও রয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মানবিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ফিলিস্তিন থেকেও একটি দল উদ্ধারকাজের জন্য রওনা হয়েছে।

এদিকে রুশ সেনাবাহিনীর ৩০০ সদস্যের একটি দল সিরিয়ায় ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজ করছে। সিরিয়ায় রুশ সামরিক উপস্থিতি প্রবলভাবে রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দীর্ঘ দিনের মিত্র হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জাতিসঙ্ঘও সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সহায়তার ঘোষণা করেছেন। এরদোগানকে ফোন করে তিনি ইতোমধ্যেই সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ন্যাটো মিত্র তুরস্ককে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

চীন ঘোষণা করেছে, তারা তুরস্কের ত্রাণ কার্যক্রমে ৫৯ লাখ ডলার সহায়তা দেবে। এছাড়া চীনা রেড ক্রস তুরস্ক ও সিরিয়ায় দুই লাখ ডলার দেবে।
দক্ষিণ কোরিয়াও সহায়তা পাঠানোর কথা ঘোষণা করেছে।

সূত্র : সিএনএন ও আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩