ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নবনির্মিত ৩ রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রূপপুর, শশীদল ও জয়দেবপুর রুটে যাত্রী ও মালামাল পরিবহন সহজ করতে নবনির্মিত তিনটি রেললাইনে একযোগে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ৬৯ দশমিক ২০ কিলোমিটার লাইনের উদ্বোধন করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৩৩৫ কোটি টাকা ব্যয়ে রূপপুর পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করেছে।

নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের এপ্রিলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালামাল পরিবহনের জন্য এটি একটি ডেডিকেটেড রেললাইন।

প্রকল্পের অংশ হিসেবে হার্ডিঞ্জ ব্রিজের কাছে একটি নতুন রেল স্টেশন নির্মিত হয়। এছাড়া ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে রূপপুর প্লান্ট পর্যন্ত সাইডিং ও লুপ লাইনসহ ২৬ দশমিক ৫২ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন স্থাপন করা হয়েছে।

টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ ডাবল লাইনটি ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রুটে ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়াতে রেলওয়ে কর্তৃপক্ষকে সহায়তা করবে। যা বাংলাদেশ রেলওয়ের সমগ্র পশ্চিম জোনকে সংযুক্ত করে।

ভারতের অর্থায়নে এক হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় লাইনটি নির্মাণ করা হয়।

ঢাকা-চট্টগ্রাম রুটে ১৪ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ ডাবল লাইনের সেকশনগুলো হলো কাশবা থেকে মান্দাবাগ এবং শশীদল থেকে রাজাপুর।

এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবনির্মিত ৩ রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩