সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২
- আপডেট সময় : ০১:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 113
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ১২ হাজার ১১০ পিস ইয়াবা, ৩৬৪ গ্রাম হেরোইন ও ৩০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
বিডিসংবাদ/এএইচএস


























