সংবাদ শিরোনাম ::
রাজধানীর মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২
- আপডেট সময় : ০২:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 119
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) -এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে তিন হাজার ২২২ পিস ইয়াবা, ৭৫ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : ডিএমপি নিউজ
বিডিসংবাদ/এএইচএস


























