ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

জর্ডানে বৈঠক : নতুন করে সহিংসতা থেকে দূরে থাকার অঙ্গীকার ইসরাইল-ফিলিস্তিনের

  • আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা নতুন করে সহিসংতা থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার জর্ডানে অনুষ্ঠিত ব্যতিক্রমী এক আলোচনায় উভয়পক্ষ এ প্রতিশ্রুতি ব্যক্ত করে।

চলতি বছর ইসরাইল ফিলিস্তিনের মধ্যকার সহিংসতা বেড়ে গেছে।

আকাবায় লোহিত সাগর অবকাশ কেন্দ্রে মিসর, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিন ও ইসরাইলের কমকর্তারা ব্যাপক ও খোলামেলা আলোচনা করেন। পরে এক যৌথ বিবৃতিতে উভয়পক্ষ উত্তেজনা কমানো এবং আরো সহিংসতা থেকে দূরে থাকার অঙ্গীকারের প্রয়োজনীয়তার বিষয়টি নিশ্চিত করেন।

জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আল মামলাকা বলেছে, বিগত বছরগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এটি এ ধরনের প্রথম বৈঠক যেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশগ্রহণ রয়েছে।

এদিকে জর্ডানে বৈঠক চলাকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং তার জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এক বিবৃতিতে বলেছেন, পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ফিলিস্তিনের সন্ত্রাসী হামলায় ইসরাইলের দুই বেসামরিক লোক নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইল সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, জর্ডান আলোচনায় ইসরাইলি প্রতিনিধি দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রনেন বার রয়েছেন।

এদিকে ফিলিস্তিনের গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্গ এবং জর্ডান ও মিসরের নিরাপত্তা কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জর্ডানে বৈঠক : নতুন করে সহিংসতা থেকে দূরে থাকার অঙ্গীকার ইসরাইল-ফিলিস্তিনের

আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩