ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

অস্কার মনোনয়নপ্রাপ্ত সিনেমার প্রদর্শনীতে নরেন্দ্র মোদী

  • আপডেট সময় : ০৬:৪৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসছে ২৪ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ‘লায়ন’। তার আগে অস্কার মনোনীত এই ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দিল্লিতে। যেখানে আমন্ত্রিতের তালিকায় বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

উল্লেখ্য, দেব পটেল অভিনীত ‘লায়ন’ অস্কারে ৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন দেবও। স্পেশাল স্ক্রিনিং হোস্ট করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী মেনকা গাঁধী। দাওয়াত দেয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।

‘লায়ন’এর গল্প একটি হারিয়ে যাওয়া শিশুর তার পরিবারের কাছে ফিরে যাওয়া নিয়ে। এ দেশে পথশিশুদের সমস্যা এবং শিশু পাচারচক্রের প্রেক্ষিতে যেহেতু ছবিটা প্রাসঙ্গিক, সেই কারণেই এই বিশেষ প্রদর্শনী।

ছবিটির ভারতীয় ডিস্ট্রিবিউটর অভিনাষ জুমানী বলেন, আমরা ‍খুবই খুশি যে মেনক’জি স্ক্রিনিং অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন। সে লক্ষে সব রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। খবর মিড-ডে, টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্কার মনোনয়নপ্রাপ্ত সিনেমার প্রদর্শনীতে নরেন্দ্র মোদী

আপডেট সময় : ০৬:৪৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭