ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

এস্টোনিয়ায় নির্বাচন : ইউক্রেনপন্থীদের বিপুল জয়

  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

উত্তর ইউরোপের দেশ এস্টোনিয়ায় প্রধানমন্ত্রী কাজা কালাসের মধ্য-ডানপন্থী রিফর্ম পার্টি পার্লামেন্ট নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের হাত আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের প্রতি যেসব নেতা বলিষ্ঠভাবে সমর্থন দিচ্ছেন, তাদের অন্যতম হলেন কালাস।

এখন পর্যন্ত গণনা করা ৯৯ ভাগ ব্যালটের মধ্যে কালাসের উদার গ্রুপটি ৩১.৬ ভাগ ভোট পেয়েছে। আর উগ্র ডানপন্থী ইকেআরই পেয়েছে ১৬.১ ভাগ ভোট। এস্টোনিয়ার জাতিগত রুশ সংখ্যালঘুদের দল সেন্টার পার্টি পেয়েছে ১৪.৭ ভাগ ভোট।

জয়ের পর রাজধানী তালিনের এক হোটেলে সমর্থকদের উদ্দেশে ৪৫ বছর বয়স্ক কালাস বলেন, এটি হলো সুশাসনের প্রতি ঐক্যবদ্ধ রায়।

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের দেশ এস্টোনিয়া বিপুলভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। অর্থনীতির হিসাবে অন্য যেকোনো দেশের তুলনায় ইউক্রেনকে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে যাচ্ছে এস্টোনিয়া।

কালাস বলেন, তার সরকার রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখবে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এস্টোনিয়ায় নির্বাচন : ইউক্রেনপন্থীদের বিপুল জয়

আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩