ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

গুলিস্তানে বিস্ফোরণ : হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা

  • আপডেট সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলিস্তানের কাছে পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের স্বজনদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মুমিনুর রহমান।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে তিনি এ ঘোষণা করেন।

মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, আপাতত নিহতের স্বজনদের ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার টাকা আর অল্প আহতদের ১৫ হাজার টাকা করে দেয়া হবে।

তিনি জানান যে আহতদের চিকিৎসা, খাবার থেকে শুরু করে সব ধরনের সহায়তা জেলা প্রশাসকের পক্ষ থেকে করা হবে। হাসপাতালের জরুরি বিভাগে বুথ করে এই সহায়তা দেয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। আহত অবস্থায় শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলিস্তানে বিস্ফোরণ : হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা

আপডেট সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩