ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নয়া মার্কিন নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করলেন ট্রাম্প

  • আপডেট সময় : ০৮:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার৷ সোমবার সন্ধ্যায় নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম নিজেই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এর আগে এই দায়িত্ব পালন করতেন মাইকেল ফ্লায়ন৷ দায়িত্ব নেয়ার ২৪ দিনের মাথায় পদত্যাগ করেছিলেন তিনি৷
মধ্যবর্তী সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন লেফটেন্যান্ট জেনারেল কেইত কেলগ৷ তবে ম্যাকমাস্টার নয়া জাতীয় উপদেষ্টা নির্বাচিত হওয়ার ফলে আবারো নিজের পুরানো দায়িত্বে অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চিফ পদের দায়িত্বে ফিরে যাবেন তিনি৷ এমনই খবর প্রকাশিত হয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে৷

বর্তমানে আর্মি ক্যাপাবিলিটি ইন্টারোগেশন সেন্টারের প্রধান হিসাবে কাজ করছিলেন লেফটেন্যান্ট জেনারেল এইচ.আর. ম্যাকমাস্টার৷ সোমবার ফ্লোরিডার মার-লা-লাগোতে নিজ বাসভবন এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানিয়েছেন, ‘তিনি হলেন অত্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন৷ গত দু’দিন ধরে আমি প্রচুর পড়াশোনা করেছি৷ সেনার প্রতিটি ব্যক্তির কাছেই উনি খুবই সম্মানের৷ তাকে পেয়ে আমরা খুবই গর্বিত৷’

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মতো গুরুত্বপূর্ণ পদ পেয়ে আমেরিকাবাসীকে নিরাপত্তা প্রদান করাই তার একমাত্র লক্ষ্য হবে৷ নিজ বিবৃতিতে একথাই জানিয়েছেন ম্যাকমাস্টার৷ তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে মার্কিন প্রেসিডেন্টের প্রথম পছন্দ ম্যাকমাস্টার ছিলেন না৷ প্রথমে প্রাক্তন ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ডকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ গ্রহণ করতে অনুরোধ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু তিনি রাজি না হওয়াতে শুরু হয় খোঁজাখুঁজি৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নয়া মার্কিন নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৮:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭