ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

গুলিস্তানে বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর গুলিস্তানের কাছে সিদ্দিক বাজার এলাকার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে শনিবার আহত আরো একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত মির্জা আজম (৩৬) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শাহজাহান মির্জার ছেলে। তিনি ভবনটির একটি স্যানিটারি দোকানে কাজ করতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। ৮০ ভাগ দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গত ৭ মার্চ রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার বিআরটিসি বাস কাউন্টারের পাশে পাঁচতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে হয়। ভবনের নিচতলায় একটি স্যানিটারি সামগ্রীর দোকান, একটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস ও ভবনটি-সংলগ্ন একটি সাততলা ভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভবন ধসে পড়েনি। এ ঘটনায় দায়ের করা মামলায় সিদ্দিকবাজারের ওই ভবনের মালিকসহ তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার তিনজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলিস্তানে বিস্ফোরণ : আরো একজনের মৃত্যু

আপডেট সময় : ০৯:২২:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩