ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আরাভ খানকে আমি চিনি না : বেনজীর আহমেদ

  • আপডেট সময় : ১১:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মামুন ইমরান খান খুনের মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে হৃদয়কে চেনেন না বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

শনিবার (১৮ মার্চ) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে পুলিশের সাবেক আইজিপি বলেন, ‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে আমি কাউকে চিনি না । আমার সাথে তার, এমনকি প্রাথমিক পরিচয়ও নাই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’

দুবাইয়ের আলোচিত আরাভ জুয়েলার্সের কর্ণধার আরাভ খান পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক সদস্যকে হত্যার অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক। বর্তমানে দুবাইয়ে অবস্থান করার পাশাপাশি সেখানে স্বর্ণের ব্যবসা করছেন তিনি। তারই সোনার দোকানের উদ্বোধন অনুষ্ঠানে দুবাই যান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। সংবাদমাধ্যমে উঠে আসে দুবাইয়ে আরাভ খানের ব্যবসায়িক অংশীদার একজন সাবেক পুলিশ কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে তিনি এমন বিবৃতি দিলেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরাভ খানকে আমি চিনি না : বেনজীর আহমেদ

আপডেট সময় : ১১:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩