ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে

  • আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ২২ মার্চ দুপুরের পর থেকে কালবৈশাখী ঝড়ের সক্রিয়তা অনেকাংশে কমে আসার সম্ভাবনা প্রবল।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ রোববার (১৯ মার্চ) জানিয়েছেন, আবহাওয়া সম্পর্কিত সূচক (যেমন- ব্যাপক শক্তিশালী জেট স্ট্রিম, মেসন-জুলিয়ান দোলন) ও আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় আগামী ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কালবৈশাখী ঝড়ো আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার। তবে ২২ মার্চ দুপুরের পর থেকে দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড়ের সক্রিয়তা অনেকাংশে কমে আসার আসার সম্ভাবনা প্রবল।

‘সেদিন দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেত্রকোনা ও সুনামগঞ্জে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে,’ বলেন তিনি।

তিনি আরো জানান, ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দুপুর থেকে সন্ধ্যা ও মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত কালবৈশাখী ঝড় সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (১৯ মার্চ) বিকেলের পর থেকে সোমবার দুপুর পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সোমবার ভোর থেকে সকাল ১০টার মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের পানির তাপমাত্রা পুরো বঙ্গোপসাগরের মধ্যে সর্বোচ্চ পরিমাণে রয়েছে যে থেকে বাষ্পীভবনের মাধ্যমে মেঘের সৃষ্টি হচ্ছে। একইসাথে খুবই শক্তিশালী মেসন-জুলিয়ান দোলনের ফলে উত্তর ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণে ব্যাপক পরিমাণ মেঘের সৃষ্টি হচ্ছে, যা একটি শক্তিশালী জেট স্ট্রিমের প্রভাবে দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয়ে মেঘালয় পর্বত ও হিমালয় পর্বতের ঢাল বেয়ে আকাশে উঠে গিয়ে সম্পৃক্ত মেঘের সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত বৃষ্টিপাত ঘটাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশব্যাপী চলমান কালবৈশাখী ঝড় ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে

আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩