ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ

  • আপডেট সময় : ১০:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। ইন্টারপোল ওই চিঠি গ্রহণও করেছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর সাংবাদিকদের এমন তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আইজিপি জানান, ‘পুলিশ হত্যা মামলায় যে নামে চার্জশিট হয়েছে, ওই নামেই রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগে খবর পেয়েছি, ইন্টারপোল সেটি গ্রহণও করেছে। এখন বাকি কাজ তারাই করবে।’

তিনি আরো বলেন, আরাভ খানকে ফিরিয়ে আনার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে, যেন দেশে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় আনা যায়।

এ সময় আরাভ খানের দেশ থেকে পলায়নের ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কিনা, ওই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

চিত্রনায়িকা মাহিয়া মাহির ইস্যুতে আইজিপি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে। আবার আদালত থেকে তিনি জামিনও পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।

এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ

আপডেট সময় : ১০:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩