ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

রাশিয়ার ভয়ে যৌথ বিমান প্রতিরক্ষার কথা ভাবছে নর্ডিক দেশগুলো

  • আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মোকাবেলায় যৌথ বিমান প্রতিরক্ষার কথা ভাবছে সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ডেনমার্ক। তারা ইতোমধ্যে যৌথ নর্ডিক বিমান প্রতিরক্ষা বাহিনী গঠনের উদ্দেশে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।

শুক্রবার নর্ডিক দেশগুলোর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ যৌথ বাহিনীর উদ্দেশ্য হলো ন্যাটোর অধীনে থেকে নিজেদের প্রতিরক্ষার জন্য একসাথে কাজ করে যাওয়া।

ডেনিস বিমান বাহিনীর মেজর জেনারেল জান ড্যাম বলেন, গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে আমরা বিমান বাহিনীকে সমন্বিত করার পদক্ষেপ নেই।

তিনি আরো বলেন, আমাদের এ সম্মিলিত বাহিনীকে একটি ইউরোপীয় বড় বাহিনীর সাথে তুলনা করা যেতে পারে। কারণ, নরওয়ের কাছে ৫৭টি এফ-১৬ ফাইটার জেট এবং ৩৭টি এফ-৩৫ ফাইটার জেট রয়েছে। তারা ইতোমধ্যে আরো ১৫টির অর্ডার দিয়ে রেখেছে। এছাড়া ফিনল্যান্ডের কাছে ৬২টি এফ/এ-১৮ হর্নেট জেট এবং ৬৪টি এফ-৩৫ রয়েছে। আর ডেনমার্ক ৫৮টি এফ-১৬ এবং ২৭টি এফ-৩৫-এর অর্ডার দিয়ে রেখেছে। সুইডেনের ৯০টিরও বেশি গ্রিপেন জেট রয়েছে।

তবে এ বিমানগুলোর মধ্যে কতগুলো দ্বারা অপারেশন চালানো যাবে, তা তিনি স্পষ্ট করেননি।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার ভয়ে যৌথ বিমান প্রতিরক্ষার কথা ভাবছে নর্ডিক দেশগুলো

আপডেট সময় : ০৭:৩২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩