ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কাভার্ডভ্যানের চাপায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত

  • আপডেট সময় : ০৮:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর লালবাগে কাভার্ডভ্যানের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম সানজিদা আখতার (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে লালবাগে শাহিন গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রী রাইড শেয়ারিংয়ের একটি মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তিনি কামরাঙ্গীরচর থাকতেন।

এ ঘটনায় কাভার্ডভ‍্যান ও মোটরসাইকেল চালকসহ তিনজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, আমরা খবর পেয়ে শাহিন গার্মেন্টসের সামনে রক্তাক্ত অবস্থায় সানজিদাকে পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এরপর রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি জানান, ওই শিক্ষার্থী রাতে ধানমন্ডি থেকে মোটরসাইকেল নিয়ে তার বাসা কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। লালবাগ গেলে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে রাস্তায় ছিটকে পড়েন সানজিদা।

এ সময় ওই কাভার্ডভ‍্যান সানজিদার ওপর দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাভার্ডভ্যানের চাপায় নর্থ সাউথের শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৮:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩