ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

উৎপাদন কমানোর ঘোষণায় তেলের দাম বাড়ছে

  • আপডেট সময় : ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তেল রফতানিকারক দেশের সংস্থা ওপেক-এর কয়েকটি সদস্যরাষ্ট্র রোববার তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এ কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে।

বাজার স্থিতিশীল রাখতে ‘সতর্কতা’ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওপেক। এর ফলে এ বছরের মে থেকে শেষ পর্যন্ত প্রতিদিন দশ লাখের চেয়ে বেশি ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। এর আগে গত অক্টোবরে দিনপ্রতি তেল উৎপাদন ২০ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছিল ওপেক।

রোববারের ঘোষণার পর সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ১ ডলার হয়েছে- যা চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া দিনপ্রতি তেল উৎপাদন পাঁচ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।

তেলের দাম বৃদ্ধি তেল আমদানিকারক দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে তেলের দাম বাড়লে রাশিয়া লাভবান হবে। কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ইইউসহ কয়েকটি গুরুত্বপূর্ণ তেলের বাজার হারিয়েছে।

তেল উৎপাদন বাড়াতে সৌদি আরব ও অন্যান্য বন্ধুরাষ্ট্রকে অনুরোধ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতে সফলতা আসেনি। ওপেকের সবচেয়ে বড় তেল উৎপাদক সৌদি আরব দিনপ্রতি তেল উৎপাদন পাঁচ লাখ ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে।

এছাড়া ইরাক দিনপ্রতি দুই লাখ ১১ হাজার ব্যারেল, সংযুক্ত আরব আমিরাত এক লাখ ৪৪ হাজার, কুয়েত এক লাখ ২৮ হাজার, কাজাখস্তান ৭৮ হাজার, আলজেরিয়া ৪৮ হাজার এবং ওমান ৪০ হাজার ব্যারেল কম তেল উৎপাদন করবে বলে জানিয়েছে।
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উৎপাদন কমানোর ঘোষণায় তেলের দাম বাড়ছে

আপডেট সময় : ০৪:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩