ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আরো দেশ যুক্ত হতে পারে : মস্কো

  • আপডেট সময় : ০৪:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া বলেছে, ওপেক প্লাসের আরো কয়েকটি সদস্য দেশ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে যুক্ত হতে পারে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল সোমবার এই সতর্কতা জানিয়েছেন। এর আগে রোববার শেষ বেলায় ওপেক প্লাসের কয়েকটি দেশ স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়।

এ ঘোষণায় এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ৬ থেকে ৮ ভাগ বেড়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন ৮০ ডলারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলার ছাড়িয়েছে।

যেসব দেশ তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং আলজেরিয়া। এসব দেশ আগামী মে মাস থেকে প্রতিদিন মোট ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে। এর আগে গত নভেম্বর মাস থেকে ওপেক প্লাস ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমিয়েছিল। এছাড়া রাশিয়ার তেলের সর্বোচ্চ দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার বেঁধে দেয়ার পর মস্কো তেলের উৎপাদন কমিয়ে দেয়। তাতে সবকিছু মিলিয়ে আগামী মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ৩৬ লাখ ৭০ হাজার ব্যারেল তেল কম সরবরাহ হবে। ২০২৩ সালের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে ওপেক প্লাস ঘোষণা করেছে। এতে আশঙ্কা করা হচ্ছে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাবে।

রাশিয়ার উপ প্রধানমন্ত্রী বলেন, ওপেক প্লাসের আরো বেশ কিছু দেশ রয়েছে যারা স্বেচ্ছায় তাদের তেলের উত্তোলন কমাতে পারে। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল করার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে নোভাক দাবি করেন।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে আরো দেশ যুক্ত হতে পারে : মস্কো

আপডেট সময় : ০৪:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩