ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

রেলের ২১ তারিখের আগাম টিকিট বিক্রি হচ্ছে

  • আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চম ও শেষ দিনের মতো রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার শতভাগ অনলাইনে টিকিট দেয়ায় আগামী ২১ এপ্রিলের টিকিটের জন্য রীতিমতো যুদ্ধ চলছে প্রত্যাশীদের মধ্যে।

মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পঞ্চম ও শেষ দিনের মতো দেয়া হচ্ছে রেলের ২১ তারিখের আগাম টিকিট। গত চার দিন অনলাইনে যুদ্ধ করেও যারা টিকিট পাননি, মূলত এদিন ভোর থেকেই টিকিট যুদ্ধে অংশ নিতে প্রস্তুত ছিলেন তারা। ২১ এপ্রিলের টিকিটেরও ব্যাপক চাহিদা লক্ষ করা গেছে।

এদিন মাত্র এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় উত্তরবঙ্গের সব ট্রেনের টিকিট। ২১ তারিখের টিকিটের জন্য ব্যাপক চাপ থাকলেও অনলাইন সার্ভার স্বাভাবিক আছে।

আজ ২৬ হাজার টিকিট দেয়ার কথা। তবে সাধারণ মানুষ টিকিট না পেয়ে ছুটে এসেছেন কাউন্টারে। তাদের অভিযোগ, শুরু থেকে অনলাইনে প্রবেশ করা যাচ্ছে না। এ সময় অনলাইনের ভোগান্তির কথা তুলে ধরেন তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রেলের ২১ তারিখের আগাম টিকিট বিক্রি হচ্ছে

আপডেট সময় : ০১:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩