গ্রিসের কাছে গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল বিক্রি করেছে ইসরাইল
- আপডেট সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / 147
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
গ্রিসকে গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সরবরাহের জন্য প্রায় ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে ইসরাইল।
সোমবার এ চুক্তি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলু অ্যাজেন্সি।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম দ্বারা তৈরি স্পাইক ক্ষেপণাস্ত্র গ্রীসকে প্রদান করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির এবং গ্রিসের প্রতিরক্ষা বিনিয়োগ ও অস্ত্রের পরিচালক ভাইস অ্যাডমিন অ্যারিস্টেইডিস অ্যালেক্সোপুলোসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইসরাইল মন্ত্রণালয় বলছে, গাইডেড ক্ষেপণাস্ত্রগুলো স্থল, সমুদ্র ও আকাশ থেকে উৎক্ষেপণ করা যাবে। ইউরোপিয় ইউনিয়নের ১৯টি এবং ন্যাটের মিত্রসহ বিশ্বের ৪০টি দেশ এগুলো ব্যবহার করছে।
গত ২৯ মার্চ গ্রীস প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরাইলি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দেয়া হয়।
সম্প্রতি ইসরাইল থেকে ড্রোন, ফ্রান্স থেকে রাফাল জেট এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ সহ একাধিক অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর করেছে গ্রীস।
সূত্র : মিডল ইস্ট মনিটর
বিডিসংবাদ/এএইচএস























